এস এম নিয়াজ মাওলা
ধনু রাশির জাতক নিয়াজ স্বপ্ন দেখতে ভালোবাসেন, ভালবাসেন মানুষের জন্য কিছু করতে। আর তাই নিজেকে জড়িয়ে রেখেছেন চিকিৎসা পেশায়। বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত ডা: নিয়াজ অবসর সময়ে লেখালেখির মাধ্যমেই নিজের ভালোলাগাকে খুঁজে ফিরেন।
পেশা নয় - নেশা
পেশায় একজন চিকিৎসক আর নেশায় একজন নবীন কথা সাহিত্যিক। পেশাগত জীবনটাকে মানুষ সিরিয়াসলি নেয়। এই পেশাগত জীবনের টানেই ছোটবেলা থেকে এত পড়াশুনা করে, এত এত ডিগ্রী নিয়ে একটা পর্যায়ে এসে মানুষ থিতু হয়। ক্যারিয়ার চলতে থাকে আপন গতিতে।
পেন্সিল ফাউন্ডেশন
এস এম নিয়াজ মাওলা পেন্সিলের ক্রিয়েটার অ্যাডমিন এবং তখন থেকেই পেন্সিলের অ্যাডমিন প্যানেলে যুক্ত আছেন। করোনাকালীন সময়ে পেন্সিলে জনসচেতেনতামূলক সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠান - 'The Frontline Fighter' অনুষ্ঠানের পরিকল্পনা এবং পরিচালনার সাথে জড়িত ছিলেন।
500
ব্লগ পোস্ট
7
মিথোলজীর উপর লেখা বই
2012
ডয়েচে ভেলে সেরা ব্লগার
10000
বই বিক্রি হয়েছে
আমার আমি ...

নতুন লেখা ব্লগ
-
বুকের গভীরে কেউ আলতো করে একটা বাতি জ্বেলে দিয়েছে
আমি খুব নার্সিসিস্ট ধরনের মানুষ। কেউ আমার প্রশংসা করলে এমন একটা ভাব করি, যেন কথাটা আমার কানেই পৌঁছায়নি। মুখে উদাসীনতা রাখি, চোখে রাখি নির্লিপ্তির অভিনয়। অথচ ভেতরে ভেতরে তখন কী যে আনন্দ হয়, তা কাউকে বোঝাই না। মনে হয়, বুকের গভীরে কেউ আলতো করে একটা বাতি জ্বেলে দিয়েছে।ফনীর ভালোবাসা
ফনীর ভালোবাসাগতরাত থেকেই ঝিরিঝিরি বৃষ্টি নামছিল। বোঝাই যাচ্ছিল ফনী ক্রমশ এগিয়ে আসছে। গত কয়েকদিন ধরে এমন দাবদাহ যে শরীর-মন দুটোই হাঁসফাঁস করছিল। প্রতিদিন বিকেলের দিকে সৈকতের কাছাকাছি যাই আমি — তবে সেই উদ্দাম জলরাশিতে গা ডোবানো কখনো হয়নি, হবেও না। দুই হাতে হুইলচেয়ারের চাকা ঘুরিয়ে যতটুকু কাছে পৌঁছানো যায়, সেটুকুই আমার প্রাপ্য। তার বেশি চাওয়ার সাহস ঈশ্বর অনেক আগেই কেড়ে নিয়েছেন। অথচ এমনটা হওয়ার কথা ছিল না। একদমই না।আমার জীবনের লক্ষ্য
ছোটবেলায় একটা রচনা লিখতাম।আমার জীবনের লক্ষ্য।শিক্ষক বলতেন, লেখো। আমরা লিখতাম। কলমের ডগায় কারো স্বপ্ন ছিল না, ছিল কেবল অভ্যাস। মুখস্থ করা কিছু বাক্য, যেগুলো বুকের ভেতর থেকে আসেনি কখনো। আমি লিখতাম, মানুষ হতে চাই। অথচ জানতাম না, মানুষ হওয়া মানে আসলে কী।বড় হতে হতে শিখলাম, স্বপ্নেরও একটা নাম থাকা চাই। ডাক্তার, নয়তো ইঞ্জিনিয়ার। প্রতিটি বাড়িতে রাত জাগত এই দুটো শব্দকে কেন্দ্র করে। উচ্চমাধ্যমিকের পর যেন যুদ্ধের ডাক পড়ত, আর সবাই ছুটত এক অদৃশ্য যুদ্ধক্ষেত্রের দিকে। আমিও ছুটেছিলাম। দলের একজন হয়ে।
নতুন বই
বইটি কিনুনকৃষ্ণ নদীর শহরে (হার্ডকভার)
একটি চেনা শহরের গল্প, যেখানে নদীর জল ততটা কালো নয়...
প্রকাশকঃ বিবলিওফাইল
মূল্যঃ ২৮০ টাকা

মিথগুলো হল জীবনের কথা। তারা আমাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে আমরা আগে কখনও যাইনি - তারা আমাদের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলোকে প্রকাশ করে
Myths are clues to the spiritual potentialities of the human life.
এস এম নিয়াজ মাওলা সম্পর্কে
এস এম নিয়াজ মাওলা। পেশায় একজন চিকিৎসক আর নেশায় একজন নবীন কথা সাহিত্যিক। পেশাগত জীবনটাকে মানুষ সিরিয়াসলি নেয়। এই পেশাগত জীবনের টানেই ছোটবেলা থেকে এত পড়াশুনা করে, এত এত ডিগ্রী নিয়ে একটা পর্যায়ে এসে মানুষ থিতু হয়। ক্যারিয়ার চলতে থাকে আপন গতিতে। সময়টাও চলতে থাকে নিজের মতো করে। ব্যাপারটায় কেমন একটা বাধ্যবাধকতার গন্ধ পাওয়া যায়। তাই না? পেশাগত জীবনটাকে চাবি দিয়ে ঠিকঠাক না রাখলে পুরো জীবনটাই তছনছ হবার পথে চলে যায়। অথচ এই জীবনটাকে ঠিক রাখতে মনের খোরাকের ব্যবস্থাও করতে হয়! নিয়াজ ভাইয়ের এই মনের খোরাক হচ্ছে লেখালেখি!












