নতুন ব্লগ পোস্ট

বুকের গভীরে কেউ আলতো করে একটা বাতি জ্বেলে দিয়েছে

আমি খুব নার্সিসিস্ট ধরনের মানুষ। কেউ আমার প্রশংসা করলে এমন একটা ভাব করি, যেন কথাটা আমার কানেই...

Read more: বুকের গভীরে...

ফনীর ভালোবাসা

ফনীর ভালোবাসা   গতরাত থেকেই ঝিরিঝিরি বৃষ্টি নামছিল। বোঝাই যাচ্ছিল ফনী ক্রমশ এগিয়ে আসছে। গত কয়েকদিন ধরে এমন দাবদাহ...

Read more: ফনীর ভালোবাসা

আমার জীবনের লক্ষ্য

ছোটবেলায় একটা রচনা লিখতাম। আমার জীবনের লক্ষ্য।   শিক্ষক বলতেন, লেখো। আমরা লিখতাম। কলমের ডগায় কারো স্বপ্ন ছিল না, ছিল কেবল অভ্যাস।...

Read more: আমার জীবনের...

নীলকণ্ঠের ডাক

নীলকণ্ঠের ডাক ------------- এক পাহাড়ের কোলে নীলাম্বরী গ্রামে রাত নামলে কেউ বাইরে বেরোয় না। এটা নিয়ম নয়। কেউ বলেনি।...

Read more: নীলকণ্ঠের ডাক

হিংসে হয়। সত্যিকারের হিংসে

হিংসে হয়। সত্যিকারের হিংসে।আজকালকের ছেলেমেয়েগুলোকে দেখি আর বুকের ভেতরে একটা চিনচিনে ব্যথা টের...

Read more: হিংসে হয়।...

লেখক পরিচিতি

ধনু রাশির জাতক এস এম নিয়াজ মাওলা, পেশায় চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিষয়ক গবেষক। তিনি বর্তমানে জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত। মানুষের জন্য কিছু করার স্বপ্ন নিয়েই তিনি নিজেকে চিকিৎসা পেশায় যুক্ত করেছেন এবং অবসর সময়ে লেখালেখির মাধ্যমে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করেন। 

২০১২ সালে তাঁর ব্যক্তিগত ব্লগ 'সুড়ঙ্গ' জার্মান রেডিও সম্প্রচার কেন্দ্র ডয়চে ভেলের ববস প্রতিযোগিতায় ব্যবহারকারীদের ভোটে বাংলা ভাষার সেরা ব্লগ হিসেবে পুরস্কৃত হয়। ২০১৩ সালে তিনি অর্থকণ্ঠ হেলথ অ্যাওয়ার্ড লাভ করেন, যা তাঁর জনস্বাস্থ্য বিষয়ক কাজের প্রতি স্বীকৃতি। 

নিয়াজ মাওলার লেখালেখির জগৎও সমানভাবে সমৃদ্ধ। তিনি পুরাণ ও মিথলজির উপর ভিত্তি করে অসাধারণ সব গ্রন্থ রচনা করেছেন, যা পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তাঁর 'আদি থেকে অন্ত' সিরিজের বইগুলো পাঠকদের নিয়ে গেছে পুরাণের রহস্যময় জগতে। তাঁর লেখনীতে ফুটে ওঠে জীবন, ইতিহাস, এবং মানবিকতার গভীর উপলব্ধি। 

প্রকাশিত গ্রন্থসমূহ –

মিথলজির আদি থেকে অন্ত সিরিজ -

গল্পগ্রন্থ -

পুরাণ ভিত্তিক উপন্যাস –

ভ্রমণ কাহিনি –

বারোয়ারি উপন্যাস –

  • সরলরেখা বক্ররেখা (১২জন লেখকের একজন) (অন্যপ্রকাশ, ২০১২) 
সংকলন:
 
  • বিভাবরী, সম্পাদক-সাহেদ ইমরান, ২০০৯
  • রংধনু, সম্পাদক-মো. মাহবুব হোসেন, ২০১১
  • পেন্সিল সপ্তম বর্ষপূর্তি, ২০২৩
  • আজব ঈদ সংকলন, সম্পাদক-জয় শাহরিয়ার, ২০২৩
  • আজব কবিতা সংখ্যা, সম্পাদক-জয় শাহরিয়ার, ঈদ সংকলন ২০২৪
  • বিবলিও হরর , ২০২৪
  • দেশ রূপান্তর ঈদ সংখ্যা, সম্পাদক-মোস্তফা মামুন, ২০২৪
  • আজব খুদে গল্প সংখ্যা, ঈদ সংকলন, সম্পাদক-জয় শাহরিয়ার, ২০২৫
  • এবং আমরা, যৌনতা-প্রসঙ্গ প্রাচীন সাহিত্য ও লোকসাহিত্য, কলকাতা থেকে প্রকাশিত, সম্পাদক- অয়ন দাস, ২০২৫
  • রোমন্থন, সম্পাদক-রাজিয়া রহমান জলি, ২০২৫ল
  • বিবলিও সংকলন, মেডিকাল থ্রিলার, সম্পাদক- মো. ফুয়াদ আল ফিদাহ, ২০২৬
 
প্রকাশিতব্য:
  • দেবতারা যেখানে ঘুমান (পুরাণ ইতিহাস, প্রিমিয়াম, ২০২৬)
 

গ্রিক মিথলজি আদি থেকে অন্ত লেখক পাঠকদের সম্মুখে এমনই এক পোর্টাল তৈরি করে দিয়েছেন। যেখানে একবার ঢুকলে গ্রিক ইউনিভার্সের অজানা সব রহস্য নখদর্পণে চলে আসবে অনায়াসে। মিথ বা পুরাণকে অনেকে আলাদাভাবে দেখলেও বিষয়টি কিন্তু একই টাইমলাইনের অংশ৷ কেউ মনে করে মিথ মিথ্যা, পুরাণ সত্য! আসলে সবকিছু নিজ বিশ্বাসে ভেলা নিয়ে সমুদ্র পাড়ি দেওয়ার মতোই। মিথ হতে পারে কল্পনা অথবা অলীক জগৎ। আর পুরাণ? পুরাণের বাস্তবতা উপলব্ধি কীভাবে করতে হবে তাহলে? সহজ উত্তর বা ব্যাখা আছে? মিথ ও পুরাণ নিয়ে নানা মতানৈক্য থাকলেও লেখক ভূমিকা অংশে এই নিয়ে ব্যাখ্যা দিয়েছেন

এস এম নিয়াজ মাওলা সম্পর্কে

এস এম নিয়াজ মাওলা। পেশায় একজন চিকিৎসক আর নেশায় একজন নবীন কথা সাহিত্যিক। পেশাগত জীবনটাকে মানুষ সিরিয়াসলি নেয়। এই পেশাগত জীবনের টানেই ছোটবেলা থেকে এত পড়াশুনা করে, এত এত ডিগ্রী নিয়ে একটা পর্যায়ে এসে মানুষ থিতু হয়। ক্যারিয়ার চলতে থাকে আপন গতিতে। সময়টাও চলতে থাকে নিজের মতো করে। ব্যাপারটায় কেমন একটা বাধ্যবাধকতার গন্ধ পাওয়া যায়। তাই না? পেশাগত জীবনটাকে চাবি দিয়ে ঠিকঠাক না রাখলে পুরো জীবনটাই তছনছ হবার পথে চলে যায়। অথচ এই জীবনটাকে ঠিক রাখতে মনের খোরাকের ব্যবস্থাও করতে হয়! নিয়াজ ভাইয়ের এই মনের খোরাক হচ্ছে লেখালেখি!