আমার পরবর্তী বই। আমার মিশর।
অনেকদিন ধরে বিবলিওফাইল–কে বলে আসছিলাম, এবার থ্রিলার দেব। সেই লেখা চলছে ঠিকই। কিন্তু হঠাৎ মিশর এক ধাক্কায় সব পাল্টে দিল।
আমি মিশরে ঘুরতে যাইনি। গিয়েছিলাম দেখতে—চেনা ইতিহাসকে নতুন চোখে, জানা পুরাণকে নতুন নিঃশ্বাসে। বুঝতে পেরেছি, মিশরের প্রতিটি বালিকণায়, প্রতিটি প্রাচীরে, প্রতিটি নিঃসীম নিরবতায় পুরাণ নিজস্ব নিয়মে শ্বাস নেয়।
আর আমি শুনতে পেয়েছিলাম সেই শ্বাসের শব্দ—ধ্বংসের, সৃষ্টির, বিস্ময়ের।
দেশে ফিরে ঠিক করলাম—এই শ্বাসগুলোকেই আমি তুলে দেব ওয়াসির "জ্ঞানকোষ"কে। কেন জ্ঞানকোষ? সে উত্তর জানাবে ওয়াসি নিজে। আমি বরং পরাগ ওয়াহিদ–কে ধন্যবাদ জানাই, এই বইয়ের জন্য তার তৈরি করা অনন্য প্রচ্ছদের জন্য।
“মিথেরা যেখানে শ্বাস নেয়”—এই বই প্রকাশিত হতে চলেছে খুব শিগগিরই।
