ক্লিওপেট্রার স্নানাগার বা স্প্রিং
এই স্নানাগারটি ক্লিওপেট্রার স্নানাগার নামে পরিচিত। এটি আসলে একটি গরম পানির প্রাকৃতিক আধার। এটি দুটি কারণে বিখ্যাত -
এই স্প্রিং এর পানির তাপমাত্রা সবসময় ২১ ডিগ্রি সেলসিয়াস থাকে, তাই কেউ গরমকালে নামলে ঠান্ডা মনে হবে; শীতকালে নামলে গরম মনে হবে।
যেহেতু কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি এটাতে ক্লিওপেট্রা গোসল করেছিলেন কি না, আর যেহেতু আজ রাতেই আমি আলেকজান্দ্রিয়ার উদ্দেশ্যে যাত্রা করব, তাই পূর্বে প্ল্যান থাকলেও আমি ক্লিওপেট্রার স্প্রিং এ নিজেকে ভাসাইনি!
