ত্রিপোলী এয়ারপোর্টে এক বাংলাদেশি ডাক্তারের সাথে পরিচয় হলো। উনি ত্রিপোলিতেই থাকেন। খবর পেয়েছিলেন এক দল দেশী ডাক্তার এবং সিস্টার আসবে, তাই সময় করে এয়ারপোর্টে এসেছেন। শুনে খুব ভালো লাগলো। উনার কাছ থেকেই জানলাম গারিয়ান শহর সম্পর্কে। আবহাওয়াগতভাবে লিবিয়ার সবচেয়ে আরামপ্রদ অঞ্চল। পাহাড়ের উপরে শহরটি। যে হাসপাতালে আমাকে দেওয়া হয়েছে সেখানে দুই বছর আগে উনি ছিলেন, পরিবেশটাও না কি ভালো। আমি খুব কৌতুহলী হলাম, কিন্তু চিন্তায় পড়ে গেলাম লিসাকে নিয়ে।
