মিশর ট্যুর প্রায় শেষ হবার পথে। ১৭ দিনের বিশাল এক ট্যুরে এসেছিলাম। একে একে গিজা, আসোয়ান, আবু সিম্বেল, লুক্সোর, শার্ম আল সেইখ, দাহাব, সিনাই পর্বত, সিওয়া মরুদ্যান দেখে এখন আলেকজান্দ্রিয়ায়। আগামীকাল কায়রোতে যাব আবার, দুইরাত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে।
জানালা দিয়ে যে মন্দিরটি দেখা যাচ্ছে, সেটা সিওয়া মরুদ্যানের আমুন রা- এর মন্দির। এটি প্রাচীনকাল থেকেই prediction করার ব্যাপারে খুব বিখ্যাত ছিল। এর একটা উদাহরণ ছিল ইউবোটাস।
প্রাচীন সাইরিনি শহরের বিখ্যাত অ্যাথলিট ইউবোটাস একদিন মরুভূমির পথ ধরে সিওয়া মরুদ্যানে পৌঁছালেন, যেখানে মহান আমুন রার ওরাকল মন্দির বিরাজ করছিল। সূর্যের তাপে দগ্ধ এবং দীর্ঘ যাত্রায় ক্লান্ত হয়ে, তিনি মন্দিরে প্রবেশ করলেন। পবিত্র পুরোহিতরা তাকে স্বাগত জানালেন। ইউবোটাসের হৃদয় ধড়ফড় করতে থাকে, কারণ তিনি জানতেন আমুন রার বাণী তার ভাগ্য পরিবর্তন করতে পারে।
ক্লিওপেট্রার স্নানাগার বা স্প্রিং
এই স্নানাগারটি ক্লিওপেট্রার স্নানাগার নামে পরিচিত। এটি আসলে একটি গরম পানির প্রাকৃতিক আধার। এটি দুটি কারণে বিখ্যাত -
আমি এখন সিয়াতে। এই সেই সিয়া মরুদ্যান, যেখানে আলেক্সান্দার দ্য গ্রেট সিয়া ওরাকলের স্বীকৃতি আদায় করেছিলেন যে, তিনি দেবতার পুত্র। এর পরপরই আলেক্সান্দার নিজেকে প্রাচীন মিশরীয় ফারাওদের মতো করে মিশরের ফারাও হিসেবে ঘোষণা দিয়েছিলেন।
গতকাল দুপুর ২:২০ এ মিনিভ্যান ছিল শার্ম আল সেইখ থেকে কায়রোর উদ্দেশ্যে। দেরী করে সেটা ছাড়লো ২:৫০ এ। পথিমধ্যে আরো দু'বার থামলো। আতঙ্কিত হয়ে এক যাত্রীর মাধ্যমে ইংরেজি না জানা ড্রাইভারকে জানালাম রাত দশটায় কায়রো থেকে আমার মিনিভ্যান সিয়ার উদ্দেশ্যে। ড্রাইভার আশ্বস্ত করলো তার আগে পৌঁছায় দিবে। কিন্তু...
শার্ম আল শেইখে এসেছিলাম এখান থেকে সিনাই পর্বতে যাব বলে। অরিজিনাল প্ল্যান একটু চেইঞ্জ হয়েছে। আমার প্ল্যান ছিল শার্মে এসে বিকাল ৭টা পর্যন্ত ১২ ঘন্টার মিনিভ্যান যাত্রার ধকল কাটাবো, তারপর ট্যুর এজেন্সির সাথে বিকাল ৭টার দিকে সিনাইয়ের দিকে যাত্রা করব। সেখানে সেইন্ট ক্যাথেরিন শহর থেকে রাত দুইটার সময় পাহাড়ে ক্লাইম্বিং শুরু হবে। মোসেস মাউন্টেনে উঠে অসাধারণ সূর্যোদয় দেখব।
কিন্তু রাতেই প্ল্যান চেইঞ্জ হল। ট্যুর এজেন্সি থেকে বলা হল সিনাইয়ের ট্যুর শুধুমাত্র শুক্রবার, রবিবার আর বুধবার হয়; কারণ শনিবার, সোমবার আর বৃহস্পতিবার সেইন্ট ক্যাথেরিন মনাস্টেরি খোলা থাকে। তাই শনিবারের বুকড করা আমার ট্যুর হবে না। আমাকে ট্যুর করতে হলে শুক্রবার অথবা রবিবার করতে হবে। দুটোই আমার জন্য অসম্ভব ছিল। শুক্রবার লুক্সোর থেকে যাত্রা করব, ইনফ্যাক্ট আমি তখন মিনিভ্যানে; আর রবিবার সিয়া ওয়াসিসের দিকে যাব।
সাড়ে তিন ঘন্টা একদম মরুভূমির ভিতর দিয়ে যাত্রা করে যখন স্নিগ্ধ বাতাসের পরশ পাবেন, কেমন লাগবে আপনার? শুধু তাই নয়, লেক নাসেরের বিশাল জলরাশির সামনে আপনি যখন দেখবেন প্রেমের সর্বোৎকৃষ্ট উদাহরণ, তখন আপনার হৃদয় কাকে পেতে চাইবে?
আবু সিম্বেল মন্দির। রামেসিস দ্য গ্রেট তার প্রিয়তমা পত্নী নেফারতারির উদ্দেশ্যে এই মন্দির নির্মাণ করেছিলেন। নিন্দুকেরা বলবে অন্য কথা। তারা বলবে এখানে দুটো মন্দির আছে - ছোট মন্দিরটাই শুধু নেফারতারির জন্য, আর বড়টা? পার্শ্ববর্তী দেশ সুদানকে ভয় দেখানোর জন্য - "খবরদার, এদিকে পা বাড়িয়ো না! এদিকে আমি আছি!"
Subcategories
এস এম নিয়াজ মাওলা সম্পর্কে
এস এম নিয়াজ মাওলা। পেশায় একজন চিকিৎসক আর নেশায় একজন নবীন কথা সাহিত্যিক। পেশাগত জীবনটাকে মানুষ সিরিয়াসলি নেয়। এই পেশাগত জীবনের টানেই ছোটবেলা থেকে এত পড়াশুনা করে, এত এত ডিগ্রী নিয়ে একটা পর্যায়ে এসে মানুষ থিতু হয়। ক্যারিয়ার চলতে থাকে আপন গতিতে। সময়টাও চলতে থাকে নিজের মতো করে। ব্যাপারটায় কেমন একটা বাধ্যবাধকতার গন্ধ পাওয়া যায়। তাই না? পেশাগত জীবনটাকে চাবি দিয়ে ঠিকঠাক না রাখলে পুরো জীবনটাই তছনছ হবার পথে চলে যায়। অথচ এই জীবনটাকে ঠিক রাখতে মনের খোরাকের ব্যবস্থাও করতে হয়! নিয়াজ ভাইয়ের এই মনের খোরাক হচ্ছে লেখালেখি!